বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের যেই অর্জন তা ধরে রাখা আমাদের দায়িত্ব। কেউ যদি উগ্রতা দেখায়, আমরা সাংঘর্ষিক হব না। কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে, আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ব না, খুব ধৈর্য ধরতে হবে। কারণ তারেক রহমান পজিটিভ ও দায়িত্বশীল।